• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া

উত্তরের পাঁচ জেলা নিয়ে বগুড়ায় নতুন সড়ক জোনের যাত্রা শুরু

সঞ্জু রায়, বগুড়া প্রতিনিধি
  ০৮ আগস্ট ২০২৬, ২১:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

উত্তরাঞ্চলের পাঁচ জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক, দ্রুত ও সমন্বিত করতে বগুড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নতুন সড়ক জোন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় নবনির্মিত সড়ক জোনের প্রশাসনিক ভবনের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন সড়ক পরিবহন, সেতু ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই জোন চালু হওয়ায় বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার সড়ক উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, প্রশাসনিক কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়ন আরও দ্রুত বেগবান হবে। এর ফলে ৫ জেলার সড়ক-সংক্রান্ত প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম আর রংপুর জোনের ওপর নির্ভরশীল থাকবে না। এতে ফাইল নিষ্পত্তি, প্রকল্প অনুমোদন, অবকাঠামো উন্নয়ন এবং জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম বাড়বে।

উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম রংপুর জোনের আওতায় পরিচালিত হওয়ায় সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সময় লাগত। নতুন বগুড়া সড়ক জোন চালু হওয়ায় পাঁচ জেলার সব প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম স্থানীয় পর্যায় থেকেই দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। এতে জনগণ দ্রুত সেবা পাবে এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। একই দিন বিকেলে করতোয়া নদীর ওপর নির্মিত শাহ ফতেহ আলী সেতু ও শাকপালা পার্কের উদ্বোধন করেন মন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, সড়ক জোনের মাধ্যমে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের নির্মাণ, প্রশস্তকরণ, রক্ষণাবেক্ষণ, ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতুর জরুরি সংস্কার, প্রকল্প তদারকি এবং মান নিয়ন্ত্রণ কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালিত হবে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার, কৃষি ও শিল্পপণ্য পরিবহন এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়াও সড়ক দুর্ঘটনা কমাতে সরকারের উদ্যোগ তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, দক্ষ চালক তৈরিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। ড্রাইভিং লাইসেন্স দেওয়ার আগে চালকদের প্রশিক্ষণ, দক্ষতা, শারীরিক ও মানসিক সক্ষমতা যাচাই করা হচ্ছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করে সড়ক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে এবং এর সুফল অল্প সময়ের মধ্যেই মানুষ দেখতে পাবে।

আরও পড়ুন

শ্রীপুরে দুর্ধর্ষ চুরি

সংবাদ সম্মেলন / কুড়িগ্রামে এসআই’র বিরুদ্ধে জালিয়াতি ও ভুয়া চার্জশিটের অভিযোগ

সিরাজগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি। পরে অতিথিরা সড়ক ভবন ও শাকপালা পার্কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

কেএম

  • বগুড়া
  • সেতুমন্ত্রী
এ সম্পর্কিত আরও খবর
বগুড়ায় ৪০০ একর জায়গায় বিসিক শিল্পপার্ক, বিমানবন্দর চালুর উদ্যোগ
বগুড়ায় ৪০০ একর জায়গায় বিসিক শিল্পপার্ক, বিমানবন্দর চালুর উদ্যোগ
বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ শ্রমিকের
বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ শ্রমিকের
বগুড়ায় শিষ্টাচার বহির্ভূত রাজনীতি করতে দেয়া হবে না: যুবদলের হুঁশিয়ারি
বগুড়ায় শিষ্টাচার বহির্ভূত রাজনীতি করতে দেয়া হবে না: যুবদলের হুঁশিয়ারি
ঢাকায় আবারও ওয়াটার বাস চালুর উদ্যোগ, চ্যালেঞ্জ দূষণ ও নাব্যতা
ঢাকায় আবারও ওয়াটার বাস চালুর উদ্যোগ, চ্যালেঞ্জ দূষণ ও নাব্যতা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।